ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহার প্রত্যাখ্যান করে আরেক সমন্বয়কের কর্মসূচি ঘোষণা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে

ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহার প্রত্যাখ্যান করে আরেক সমন্বয়কের কর্মসূচি ঘোষণা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহার প্রত্যাখ্যান করে আরেক সমন্বয়কের কর্মসূচি ঘোষণা

ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।

পড়ুন>>কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের

রোববার (২৮ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের।

এর আগে রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন।

তারা ছয়জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিরাপত্তা হেফাজত রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান।

তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে।

এ ছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুকে পোস্ট করে দাবি করেন, জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে। সে কারণে এটি গ্রহণযোগ্য নয়।

পড়ুন>>চালুর বিষয়টি ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে : পলক

আব্দুল হান্নান মাসউদ নামে এক সমন্বয়ক ফেসবুক পোস্টে দাবি করেন, জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নেবে না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহার প্রত্যাখ্যান করে আরেক সমন্বয়কের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৬:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪