ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাকৃবির কোটা আন্দোলনের সমন্বয়করা।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুক্তমঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মো. ইরান মিয়া, মাযহারুল ইসলাম তুষার, হাসিবুল ইসলাম হাসিব, মাশারাত মালিহা এবং প্রণব ঘোষসহ আরও অনেকে।

এ সময় তারা জানান, বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের যে দাবি ছিল তা প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সব হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন।

তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবে না। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করা হলো।

একইসঙ্গে বাকৃবি প্রশাসনের কাছে আমাদের দাবি, অতি শিগগির বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

এর আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে সমন্বয়কারী সুজয় শুভ এ ঘোষণা দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪