ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় লকার ভেঙে ৭০ লাখ টাকা লুট ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন ন্যাম ভবন থেকে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে বড় নিয়োগ নাগোয়ায় বর্ণাঢ্য উদ্বোধনে ২০তম এশিয়ান গেমস, লড়বে টিম কাতার তিন দফা দাবিতে রাজপথে সিকৃবি ও গবি শিক্ষার্থীরা সৌদিতে হুতি হামলা: প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত আঙ্কারা ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাকৃবির কোটা আন্দোলনের সমন্বয়করা।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুক্তমঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মো. ইরান মিয়া, মাযহারুল ইসলাম তুষার, হাসিবুল ইসলাম হাসিব, মাশারাত মালিহা এবং প্রণব ঘোষসহ আরও অনেকে।

এ সময় তারা জানান, বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের যে দাবি ছিল তা প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সব হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন।

তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবে না। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করা হলো।

একইসঙ্গে বাকৃবি প্রশাসনের কাছে আমাদের দাবি, অতি শিগগির বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

এর আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে সমন্বয়কারী সুজয় শুভ এ ঘোষণা দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪