ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

কোটা সংস্কারের পক্ষে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে কোটা আন্দোলনে দুজন নিহত

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বেলা ১১টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধন শুরু করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর নওগাঁ সরকারি কলেজে শাখা ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা প্রথা সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজের মূল ফটকের সামনে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়।

নওগাঁ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করি। এতে ছাত্রলীগের হামলায় অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হামলার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪