সংবাদ শিরোনাম :
দৌলতপুরে সেফটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
- আপডেট সময় : ১১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
দৌলতপুরে সেফটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে একটি নির্মানাধীন বাড়িতে কাজ করতে গিয়ে সেফটিক ট্যাংককে নেমে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসি ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাগোয়ান গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে নির্মিত সেফটিক ট্যাংকটি অনেকদিন ধরে বন্ধ ছিল।
আজ সকাল ৯টার দিকে লিটন (৩০) ও রাজন (২৬) সেখানে কাজে নামলে তাদের মৃত্যু হয়। নিহত ২জনের একজন মাছ ব্যাবসায়ী ও আরেকজন কৃষি কাজ করেন। তারা এ কাজে পারদর্শী নয়। বাড়িওয়ালার অসাবধনার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























