ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

উলিপুরে জালভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

উলিপুরে জালভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে জালভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে জালভোট দেওয়ার সময় আবুল কালাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক থেতরাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জহির উদ্দিন ছেলে।

মঙ্গলবার (২১ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে এসে আটক হয় আবুল কালাম।

ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার এসে ভোট দিয়ে যান। ফের ভোট দিতে এলে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

এ ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জালভোট প্রদান করে অপরাধ করায় ও সাক্ষীদের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। অবাধ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে জালভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪