কাউনিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা
- আপডেট সময় : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক প্রত্যাশা ২ প্রকল্পের বাস্তবায়নে কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা টেপামধুপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বুধবার ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মুকুল, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, রিসোর্স পারসন রংপুর জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মোঃ খায়রুল হাসান।
বক্তব্য রাখেন ইউপি সচিব রনজিত চন্দ্র সরকার, ইউপি সদস্য মোঃ আব্দুল মতিন, আবুল কাশেম, সাবেক ব্যাংকার আবু হানিফ, কাউনিয়া উপজেলা প্রোগাম অর্গানাইজার মোকাররম হোসেন।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, সমাজ সেবক, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























