ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মাথা পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গত সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৩০-৩৫ বছরের মতো হবর। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন ঠাকুরগাঁও পুরাতন বাসষ্ট্যান্ড থেকে একটি মালবাহী ট্রাক গড়েয়ার দিকে যাচ্ছিল এমন সময় পুলিশ লাইনের সামনে এসে পৌঁছালে অপরদিক থেকে আসা  মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের নীচে চাপা পড়ে মাথা থেতলে মোটরসাইকেল আরোহী। মোটর সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত‍্যু হয়। মুখমন্ডল থেতল  যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল টির নাম জংশন ৮০ সিসি, নম্বর ঠাকুরগাঁও-হ-১৩-৩৮০৯। পরে পুলিশ ধাওয়া করে কালিবাড়ি ব্রিজের কাছে ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ আরো জানান, ঘটনাস্থলেই ট্রাকের নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসা হয়েছে । লাশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্তের কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!