কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই

কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের

কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের

কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের। বুধবার রাত সোয়া সাতটার দিকে বাড়ি থেকে টেপামধুপুর হাটে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সে মারা যায়।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার তালুক শাহবাজ (কালির হাট)গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র ডিস ব্যবসায়ী এনামুল হক বুধবার রাত আনুমানিক সোয়া সাতটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে টেপামধুপুর হাটে যাওয়ার পথে কালিরহাটের সন্নিকটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।

তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে আটটার দিকে সে মারা যায়।

কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। ঈদের পূর্ব রাতে সড়ক দূর্ঘটনায় ডিস ব্যবসায়ী এনামুল হক মারা যাওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!