সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২২কেজি গাঁজা ও দুটি মটরসাইকেল জব্দ
- আপডেট সময় : ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২২কেজি গাঁজা ও দুটি মটরসাইকেল জব্দ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২২কেজি গাঁজা ও দুটি মটরসাইকেল উদ্ধার করেছে।
শুক্রবার সকালে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিয়মিত অভিযানে বামডাঙ্গা রংপুর আঞ্চলিক সড়কে যানবাহন চেকিং করা কালে তদন্ত কেন্দ্রের সঙ্গীয় ফোর্সের দুটি পালসার মটরসাইকেলকে সন্দেহ হলে থামানোর সংকেত দিলে, তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে, পরে পুলিশ তাদের পিছনে ধাওয়া করে এক পর্যায়ে অপরাধীগণ বামনডাঙ্গা মনমথস্থ ২য় রেলগেট সংলগ্ন এলাকায় গাড়ি দুটি রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়ি দুটি উদ্ধার পূর্বক গাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি করে ২২কেজি গাঁজা উদ্ধার করে এবং গাঁজা ও লাল রং এবং কালো রংগের পালসার মটরসাইকেল ২টি জব্দ করে হেফাজতে নেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম (পি.পি.এম) বলেন- মাননীয় পুলিশ সুপার জনাব মো:কামাল হোসেন, পিপিএম স্যারের নিদশনায় নিয়মিত অভিযানে বামডাঙ্গা রংপুর আঞ্চলিক সড়কে চেকিং করা কালে দুটি গাড়িকে সন্দেহ হলে।থামানোর সংকেত দেয়া হয়।
তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে একপর্যায়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ২২কেজি গাঁজাসহ ২টি মটরসাইকেল জব্দ করা হয়। অপরাধীরদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।





















