স্বাধীনতা দিবসে জোড়াবাড়ী ওয়েসিস এনজিওতে জাতীয় পতাকা অর্ধনমিত
- আপডেট সময় : ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে জোড়াবাড়ী ওয়েসিস এনজিওতে জাতীয় পতাকা অর্ধনমিত
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ওয়েসিস নামে একটি এন.জি ওর বিরুদ্ধে জাতীয় পতাকা অর্ধ নমিত ভাবে উত্তোলন করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ২৬ মার্চ সকালে সরেজমিনে জানা গেছে, উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ রেল স্টেশন বাজারে ওয়েসিস ( OASIS) ( Organization for Agricultural Social Intellectual Salvation) নামে একটি এনজিও ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।
এনজিওটি দীর্ঘদিন ধরে গৃহহীনদের মধ্যে আবাসনে স্বল্প সুদে ঋণ, ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য সচেতনতা, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে অফিস খোলে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করে। ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করায় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ৫৪ বছর পরে এ ধরনের ভুল মেনে নেওয়া যায় না। এটা খুব দুঃখ জনক ব্যপার।
এবিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড.জসিউর রহমান সৃষ্টি নিউজকে জানান, আমি আজকে অফিসে যায়নি। ভুল করে উত্তোলন করেছে হয়ত। আমি বিষয়টি দেখছি।
এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ বলেন, তদন্ত করে দেখা হবে। তাদের কোন দুরাভিসন্ধি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























