ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর চরাঞ্চল ও নদী অববাহিকায় বন‍্যার আশংকা দেশের ছয়টি কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ চলছে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ হকি দল নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল

ডোমারে তিন ক্লিনিকের কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে

ডোমারে তিন ক্লিনিকের কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে তিন ক্লিনিকের কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

নীলফামারীর ডোমারে স্বাস্থ্য দপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতাধীন বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার মানোন্নয়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করে অসঙ্গতি ও অনিয়মের কারণে তিনটি ক্লিনিককের কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার ২৪ মার্চ দুপুরে উপজেলা শহরের তিনটি ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।

এসময় ক্লিনিকে বিভিন্ন অসঙ্গতির কারণে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্কতার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় তিন প্রতিষ্ঠানের মধ্যে সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও ডক্টরস ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকাসহ সর্বমোট তিন প্রতিষ্ঠানের কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় জরিমানা আদায় করেন, নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইনচার্জ আল-আমীন রহমান।

উক্ত অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান করেন, ডোমার থানা এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের সদস্যবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, অসঙ্গতি ও অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা সহ আগামী এক মাসের মধ্যে সকল অনিয়ম সংশোধন, ডিগ্রিধারী প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ এবং সেবাসমূহের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, অপারেশন থিয়েটার রুম, এক্স-রে রুম সংস্কারের জন্য ক্লিনিক মালিকগনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে তিন ক্লিনিকের কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪