ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই

নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)

এবারের নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না। আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করে যাব। আমার চাকরি গেলে আপনাদের কারও চাকরি থাকবে না। বুধবার সন্ধ্যায় নয়ারহাটে এক নির্বাচনী সভায় দলের নেতাদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

পাশাপাশি তিনি বলেন, কেউ ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি ভুল করে থাকি তাহলে আমিও ক্ষমা চাইতে দ্বিধা বোধ করব না। পাশাপাশি গোষ্ঠীবাজি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও রাজ্যের ৪২টি কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই নির্বাচনের ময়দানে আদা নুনজল খেয়ে নেমে নেমে পড়েছেন প্রার্থীরা।

বুধবারই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া।

বুধবার সন্ধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়ারহাটে হাইস্কুলে যান। সেখানে নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ বলেন, “ভোটের আগে বলবেন লিড দেব। ফল বেরোলে দেখা যাবে লিড হল না।

তখন আর কিছু বলা যাবে না। ভোটার লিস্ট ধরে যে ভোটগুলো নিশ্চিত সেগুলো সবুজ কালি দিয়ে দাগ দেবেন। যেগুলো অনিশ্চিত সেগুলো লালকালি দিয়ে দাগ দেবেন। এরপর সেই সব ভোটারদের বাড়ি গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করবেন। ভোট চাইবেন।

ভুল করে থাকলে প্রয়োজনে ক্ষমা চাইবেন। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে ১২-১৫ হাজার ভোটের লিড যাতে হয় তার দায়িত্ব নিতে হবে স্থানীয় নেতৃত্বকে।” এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, তৃণমূলের দিনহাটা -২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

আপডেট সময় : ০৯:০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪