ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
কাউনিয়ায় টাচ্ মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা! 

ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদেশফেরত ঋণগ্রস্ত এক যুবক আত্মহত্যা করেছেন। নিজাম উদ্দিন (২৮) নামে ওই যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম উদ্দিনের মৃত্যু হয়।
নিজাম উদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর কালিতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার মধুপুর কালিতলা গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মানব প্রচারকারী জুয়েল রানা কিছুদিন আগে প্রতিবেশী নিজাম উদ্দিনসহ এলাকার বেশ কিছু যুবককে লোভ দেখিয়ে বিদেশে চাকুরী নিয়ে দেওয়া কথা বলে তাদের নিকট থেকে সাড়ে ছয় লাখ টাকা হাড়ে হাতিয়ে নিয়ে বিদেশে পাঠায়। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশ যান নিজাম উদ্দিনসহ অনেক যুবক।
তাদের মধ্যে নিজাম উদ্দিন বিদেশে কাজ না পাওয়ায় কয়েকদিন পরেই দেশে ফিরে আসেন। অর্থ উপার্জন না করেই দেশে ফেরায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। নিজাম উদ্দিন বাড়ীতে এসে জুয়েলে নিকট টাক ফেরত চাইলে সে সময় ক্ষেপন করে আসার এক পযার্য়ে নিজাম উদ্দিন গত মঙ্গলবার দুপুর ১টায় তিনি নানা দুশ্চিন্তায় আত্মহত্যার জন্য পরিবারের সকলের অগোচরে বিষাক্ত গ্যাস খেয়ে ছটফট করতে শুরু করেন।

পরে বাড়ির লোকজন তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, মৃতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে মৃতের বাবা মোজাম্মেল হক বাদী হয়ে থানায় ইউডি মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!