পাইকগাছায় সীমানা নিয়ে বিরোধ ভাইপোর হাতে প্রাণ গেল কাকার
- আপডেট সময় : ১০:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
পাইকগাছায় সীমানা নিয়ে বিরোধ ভাইপোর হাতে প্রাণ গেল কাকার
খুলনার পাইকগাছায় সীমানা নিয়ে বিরোধ ভাইপোর হাতে প্রাণ গেল কাকার। থানায় মামলা দায়ের।
পাইকগাছায় জমির বিরোধে ভাইপো’র হাতে প্রান গেল বৃদ্ধ কাকা কুশিলাল মন্ডল (৭৫)এর।একই ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল রক্তাক্ত জখম হয়ে হাসাপাতালে ভর্তি। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি’র কৃষ্ণনগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলামসহ ওসি মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল (৭৮) ও তার ছেলে গৌবিন্দ মন্ডল(৫৫)কে আটক করে।
এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন বলে জানা যায়।থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,কৃষ্ণ মন্ডল উঠান সিমানায় নেটজাল তুলে দেওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে এ ঘটনা ঘটে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























