সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল কিশোরের
সাইয়্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল কিশোরের।
রৌমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার চর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়ের ঝগড়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা কিশোর শহিদুল ইসলাম গুর“তর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























