সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে চেয়ারম্যানের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চেয়ারম্যানের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মন্ডলের নিকট চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার বিকালে কুড়িগ্রাম ভ‚রুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ৫ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠি বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যান জাবেদ মন্ডলের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় তাকে প্রাণ নাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী শামীম আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধরাণ সম্পাদক জসমত আলী, ইউপি সদস্য ফরহাদ হোসেনসহ অনেকে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























