২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে
- আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সাধারণ গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষায় থাকছে ২২ বিশ্ববিদ্যালয়। উপরন্তু, নতুন দুটি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে যুক্ত হচ্ছে।
এছাড়া, কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে আরও একটি বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে নতুন তিনটি বিশ্ববিদ্যালয়সহ মোট ২৪টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ গুচ্ছে এবং ৯টি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে।
এছাড়া, প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় আগের মতোই গুচ্ছে থাকছে। সব মিলিয়ে ৩৫ টি বিশ্ববিদ্যালয়ে এ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভাকক্ষে কমিশনের সাথে ৩১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউজিসি সূত্রে জানা গেছে, সাধারণে গুচ্ছে আগে ছিল ২২টি বিশ্ববিদ্যালয়। নতুন করে ২টি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় মোট ২৪টি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছভুক্ত হচ্ছে।
এদিকে, কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। আগে কৃষি গুচ্ছে ছিল ৮টি বিশ্ববিদ্যালয় ছিল। নতুন একটি সহ এখন ৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হচ্ছে। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে অংশগ্রহণ করে আসছে।
জানতে চাইলে সভায় উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব কালবেলাকে বলেন, গুচ্ছভুক্ত না থাকলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে সমস্যা হবে। এছাড়া, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। সে কারণে সবাই এবারও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে একমত হয়েছে।
জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে প্রধান করে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে একটি কমিটি করা হয়েছে।
এতে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























