ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহীকে সশরীরে তলব

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহীকে সশরীরে তলব

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহীকে সশরীরে তলব।

রাজশাহী-১ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  স্বতন্ত্র প্রার্থী আলোচিত চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহিকে সশরীরে তলব করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত) আবু সাঈদ মাহিয়া মাহিকে তলব করেন।

এদিকে নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের প্রার্থী মাহিয়া মাহি গত বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোট চান।

নিজের ফেসবুকেও এ ছবি প্রকাশ করেছেন তিনি। এ আচরণের মাধ্যমে মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধি (ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন।

এ অবস্থায় তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না- তার ব্যাখা প্রদানের জন্য মাহিকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

চিত্রনায়িকা মাহির গণসংযোগ ও নির্বাচনি প্রচার-প্রচারণার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। এরপরই তাকে তলব করে ব্যাখা চাওয়া হয়েছে।

এর আগে মাহি বৃহস্পতিবার তার সমর্থকদের নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ওপারে চরআষাঢ়িয়াদহ ইউনিয়নে যান। সেখানে তিনি কয়েক গ্রাম ঘুরে ঘুরে পরিচিত হন ও দোয়া চান।

এ সময় নারীরা তার মাথায় হাত দিয়ে আর্শীবাদও করেন। জবাবে মাহি চরের মানুষের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। এর আগের দিন রাতেও মাহি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, মাহীকে নিয়ে বইছে মুখরুচোক নানা গুঞ্জন।

তবে এসব অভিযোগের বিষয়ে বৃহস্পতিবারই চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমি চরআষাড়িয়াদহ ইউনিয়নে গিয়েছিলাম এটা সত্য। আমাকে এ ইউনিয়নের মানুষ কোনোদিন দেখেনি তাই তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও দোয়া নিতে গিয়েছিলাম। তবে কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি। আমার তো প্রতীকই নাই তাহলে ভোট চাইব কীভাবে ! আমি এ এলাকার সন্তান সবাই আমাকে দেখবে চিনবে এবং আমি দোয়া চাইব এটাই তো স্বাভাবিক ব্যাপার’।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহীকে সশরীরে তলব

আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩