কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু।

কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা নারী মারা গেছে। সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নারী।

উপজেলার হারাগাছ পৌর এলাকার সারাই কাজীপাড়া গ্রামে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়রা জানান, সারাই কাজীপাড়া গ্রামের এরশাদুল হকের স্ত্রী রাহেলা বেগম(৫১) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার সকালে অসুস্থ রাহেলা বেগম বাড়ির আঙ্গিনায় রান্নার চুলার পাশে চেয়ারে বসে আগুন তাপাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত: তার শরীরে থাকা কাপড়ে আগুন লেগে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন।

এ সময় তিনি বাড়িতে একা ছিলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যায় রাহেলা।

হারাগাছ মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উনি শীত নিবারণে আগুন তাপাতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছিল।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!