ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও জাপানের সানায়ে তাকাইচি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের করপোরেট ও ব্যক্তিগত অনুদান ইতালিতে পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন এক মার্কিন পর্যটক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারে একমত বাংলাদেশ-জাপান বাস্তব জীবনে কেমন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী? পেকুয়ায় দুদক পিপি মোকাররম হোসাইনের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ড ব্যালন ডি’অরে ইতিহাস গড়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন আরআরএফে ৪৪০ জন নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মামলার জেরে হুমকি: আদালতে তলব অভিনেত্রী তানজিন তিশাকে

মহাদেবপুরে চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

মহাদেবপুরে চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় মহাদেবপুরে চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক।

নওগাঁর মহাদেবপুরের একটি চাউল চাতালের ঘর থেকে লাইলী বেগম (৪৮) নামের এক নারী শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহত লাইলী বেগমের স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।

নিহত লাইলী বেগম পাশ্ববর্তী মান্দা থানার কসব মধ্য পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত লাইলী বেগম চকগৌরী ইউপি পরিষদের পাশে অবস্থিত জনৈক উজ্জল হোসেনের চাতালে কাজ করতো। মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো।

প্রতিদিনের মতো গতকাল শনিবার দিবাগত রাতে তারা তাদের ঘরে ঘুমিয়ে পরে। আজ সকালে তাদের ঘরের দরজার বাহিরে ছিটকিনি দেওয়া দেখে অন্যদের সন্দেহ হয়।

এরপর তারা তাদের খোজাখুজি করে না পেয়ে তাদের দরজার পাশের ফুটো দিয়ে দেখলে দেখতে পায় ঘরের মেঝেতে লাইলীর গলা কাটা মরদেহ পড়ে আছে।

তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনসহ ফাঁড়ি পুলিশের এসআই জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর ১২ টার দিকে জেলা মর্গে প্রেরণ করেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে পেলে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

আপডেট সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩