ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

কুড়িগ্রামে চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ প্রার্থী হিসেবে নতুন দু’জনের নাম ঘোষণা করেছে দলটি।

কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) মনোনয়ন পেয়েছেন ৪ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

কুড়িগ্রাম-২ আসনে (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক পনির উদ্দিন আহমেদ। তবে ৩ ও ৪ নম্বর সংসদীয় আসনে নতুন প্রার্থী দিয়েছে দলটি।

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) মনোনয়ন পেয়েছেন আব্দুস সুবহান নামে এক ব্যবসায়ী। জেলা কিংবা উপজেলা জাতীয় পার্টিতে তার কোনও পদের খবর নিশ্চিত হওয়া যায়নি। তার বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে হলেও তিনি মূলত রংপুরের বাসিন্দা বলে দলীয় সূত্রে জানা গেছে।

কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) মনোনয়ন পেয়েছেন রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবলু। তিনি রৌমারী সদর ইউনিয়নের কোনাচি পাড়া গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুইবার নির্বাচন করে তিনি দু’বারই পরাজিত হয়েছিলেন।

জেলা জাতীয় পার্টির দায়িত্বশীল এক নেতা বলেন, বাবলু ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে তা বুঝতে পারলাম না।

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ব্যস্ত থাকায় কথা বলতে রাজি হননি।

মনোনয়ন পাওয়া আরেক প্রার্থী ও কুড়িগ্রাম-২ আসনের বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, দলীয় মনোনয়ন পেয়েছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দল জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তা আরও পরে জানা যাবে। জোটভুক্ত দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় : ০৮:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩