ধামইরহাটে অপহরণকারী চক্রের দুইজন সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামইরহাটে অপহরণকারী চক্রের দুইজন সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

ধামইরহাটে অপহরণকারী চক্রের দুইজন সদস্য গ্রেফতার

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
ধামইরহাটে অপহরণকারী চক্রের দুইজন সদস্য গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে অপহরণকারী চক্রের দুইজন সদস্য গ্রেফতার করা হয়েছে।

নওগাঁর ধামইরহাট থেকে অপহরণকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার রাত ৯টায় উপজেলার আমাইতারা বাজার থেকে গ্রেফতার করা হয়।

সোমবার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার ধামইরহাট থানার রসপুর কুর্সামারী গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে নাঈম হাসান (২৩) এবং তার বাবা আবু বক্কর ছিদ্দিক (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- খিলগাঁও থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর থানার মাতব্বরের চর গ্রামের সুমন মিয়া।

পরিবার সহ ঢাকার খিলগাঁও থানার দক্ষিন গোড়ান এ/পি-বাসা নং-৩৮০/বি বাসায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তার মেয়ে স্মৃতি আক্তার (১৬) গত ১০ নভেম্বর দুপুর আড়াইটার সময় ঢাকার গোড়ানের বাসা হতে বের হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়।

এক পর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন ওইদিন বিকেল ৩ টার বাসার পাশে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা এজাহারনামীয় নাঈম হাসান ভিকটিম স্মৃতি আক্তারকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

আরো জানা যায়- ঘটনার ১৬ দিন পর খিলগাও থানায় ভিকটিরে বাবা সুমন মিয়া একটি অপহরনের মামলা দায়ের করেন।

মামলা পর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীর অবস্থান জানার পর র‌্যাব-৫ কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রোববার রাতে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদে ধামইরহাট থানার আমাইতারা বাজার এলাকা থেকে নাঈম হাসান ও তার বাবা আবু বক্কর ছিদ্দিক কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!