বিরলে পুলিশ কনস্টবল কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে পুলিশ কনস্টবল কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস

বিরলে পুলিশ কনস্টবল কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
বিরলে পুলিশ কনস্টবল কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের বিরলে পুলিশ কনস্টবল কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ।

দিনাজপুরের বিরলে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত কনেস্টবল সোহেল কর্তৃক ১০ নম্বর ইউনিয়নের জগতপুর ফুলবন পাড়ার এক গৃহবধূ কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহিলার অভিযোগের ভিত্তিতে কনেস্টবল সোহেল কে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ও তার বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিরল থানা’র ভার: অফিসার ইনচার্জ গোলাম মাওলা।

ধর্ষণের অভিযোগ তুলে ঐ মহিলা আরও জানায় দীর্ঘদিন তার সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করেন কনেস্টেবল সোহেল।

এই ঘটনা মহিলার স্বামী জানতে পারলে তাকে তালাক দিবে বলে বাসা থেকে বের করে দেয় নিরুপায় হয়ে মহিলা ১৮ নভেম্বর শনিবার রাতে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে তাকে বিয়ে করার দাবী তুললে মহিলাকে আহত করে চলে যায়। পরে রাতেই ঐ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এলাকা বাসীর মধ্যে মিজানুর রহমান নামের এক ব‍্যক্তিসহ এলাকাবাসী জানায় মহিলা তদন্ত কেন্দ্রের পাশে জগতপুর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসায় রান্নার কাজ করতেন। দীর্ঘদিন যাবত কনস্টেবল সোহেলকে ঐ মহিলার সাথে কথা বার্তা বলতে দেখেছি।এ নিয়ে এলাকাবাসীদের মনে তাদেরকে নিয়ে সন্দেহ ছিলো।

এখন মহিলার অভিযোগে সব পরিষ্কার। আমাদের গ্রামবাসীর দাবী এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্ত মূলক বিচার করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!