মহাদেবপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মহাদেবপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ২ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

মহাদেবপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ২

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
মহাদেবপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ২

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ২জন।

নওগাঁর মহাদেবপুরে রোববার দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে থেকে মামুন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মামুন নওগাঁ সদর উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে। আটককৃতরা হলো নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের ছানা মিয়ার ছেলে সজীব ও কুমুড়িয়া গ্রামের দুলালের ছেলে সুমন।

পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দীন কোল্ড স্টোরেজের অদুরে রাস্তার পাশের নিচু জায়গা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে রাতের যে কোন এক সময় তাকে অন্য কোথায় হত্যার পর মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!