ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

কুষ্টিয়া- প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে রাস্তার বেহাল দশা: প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া- প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে রাস্তার বেহাল দশা: প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া- প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে রাস্তার বেহাল দশা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

সড়কের আল্লারদর্গা বাজারের যোগাযোগের একমাত্র সড়কটি বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এতে যানবাহন চলাচলে প্রতিদিনই ঘটছে বড় ধরণের দুর্ঘটনা। সেই সাথে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কুষ্টিয়া- প্রাগপুরের যোগাযোগের এ প্রধান সড়কটিতে হাটু পানি জমে জনচলাচলের অযোগ্য হয়ে পড়ে।

জীবনের ঝুকি নিয়ে এ ভাঙ্গা রাস্তায় যানবাহন চলাচলে পড়তে হয় নানামুখি সমস্যায়। কুষ্টিয়ার তথা দৌলতপুর উপজেলার শিল্পনগরী নামে খ্যাত আল্লারদর্গা বাজারের প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়লে, দিনের পর দিন একের পর এক বড় ধরণের দুর্ঘটনার স্বীকার হলেও কর্তপক্ষের আজও টনক নড়েনি।

আল্লারদর্গা বাজারের স্থায়ী বাসিন্দা ও সংবাদকর্মী খন্দকার জালাল উদ্দীন বলেন, প্রতিদিন ভারী যানবাহন সহ সাইকেল, মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানগাড়ী, সিএনজি, নছিমন, করিমন, আলগামন, প্রাইভেট-মাইক্রো, ট্রাক মিনিবাস সহ কোন কোন যানবাহন উল্টে হতাহতের মতো ঘটনা ঘটেই চলেছে। আর কত দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ এ সড়কটি মেরামতের ব্যবস্থা নিবে।

তিনি একজন সংবাদকর্মী ও বাজারের স্থায়ী বাসিন্দা হিসাবে এ সড়কটি মেরামতের জন্য কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আল্লারদর্গা বাজারের আরেক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান বলেন, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে আল্লারদর্গা বাজারে হাটুপানিতে তলিয়ে যায়।

শুরু হয় তীব্র জানজোট, তখন বাজারটি জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সরকারের উর্ধতন মহলের জরুরী হস্তক্ষেপে রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ড্রেনেজ ব্যবস্থা জরুরী হয়ে পড়েছে।

গুরুত্বপূর্ন এ সড়কটি জরুরী সংস্কারের বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের জরাজীর্ণ ও ভেঙ্গে যাওয়া রাস্তাটি দ্রুত মেরামত করা হবে।

দৌলতপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে কুষ্টিয়া শহরে যোগাযোগের একমাত্র রাস্তাটি খুব দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী হোক এমনি আশা ভুক্তভোগিদের। যেন এমন জনদুর্ভোগ আর না ঘটে এমনটি প্রত্যাশা সাধারণ পথচারীসহ ভ’ক্তভোগি দৌলতপুরবাসীর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়া- প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে রাস্তার বেহাল দশা: প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

আপডেট সময় : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩