ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে কিশোর আত্মহত্যা করেছে।

উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছ গ্রামে রবি(১৫) নামে এক কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২৭ আগষ্ট রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবি বাকাকুড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা হামের আলীর ছেলে। দুই ভাই বোনের মধ্যে রবি বড়।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দুপুরের পর রবি বাহির থেকে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে।

এসময় তার বাবা-মা বাড়ীতে ছিলেন না। ছোট বোনটিও ছিল স্কুলে। রবির বাবা-মা বিকেল ৫টার দিকে আশ্রয়ন প্রকল্পের নিজ ঘরে এসে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।

এতে তাদের সন্দেহ হওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে রবিকে ঘরের ধর্ণার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়।

এসময় প্রতিবেশিরা সমবেত হয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দরজা ভেঙ্গে রবির ঝুলন্ত মরদেহ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট করে পুলিশ। তবে কি কারণে রবি আত্মহত্যার কারণ বলতে পারছেন না রবির বাবা-মা।

ঝিনাইগাতী থানার ওসি(তদন্ত) আবুল কাশেম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, রবির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা সহ ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!