কাউনিয়ায় ৬ জুয়ারু গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে
রংপুর কাউনিয়ায় ৬ জুয়ারুকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার পৃথক দুটি স্থানে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারু কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এক অভিযান চালিয়ে জুয়া খেলার সরাঞ্জাম সহ উপজেলার খোপাতি গ্রামের সুরসুরি বাজারে মিলনের চায়ের দোকানে জুয়া খেলারত অবস্থায় খোপাতি গ্রামের আব্দুস সালামের পুত্র মিলন মিয়া (২৭); মোবারক আলীর পুত্র নুরুজ্জামান (৩২) ;
বেটু গ্রামের হামিজ উদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম(৫০) ; হাফেজ উদ্দিনের পুত্র মজিদুল ইসলাম (৩৫); ভূতছাড়া গ্রামের ওসমান আলীর পুত্র তালেব মিয়া (৫০) এবং একই রাতে রাজীব গ্রামে আব্দুল হাকিম মেম্বারের বাঁশ ঝাড়ে জুয়া খেলারত অবস্থায় রাজীব গ্রামের আজগর আলীর পুত্র আমিরুল ইসলাম কে জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার করা হয়।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























