রংপুরের কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার প্রামানিক পাড়া ভেল্লুটারী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বসত বাড়ির ঘর থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুল ছাত্রীর নাম সুমাইয়া আক্তার সোমা (১৬)। সে ওই গ্রামের টুটুল মিয়ার কন্যা। সে ধুমেরকুটি হায়দারীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
নিহত সুমাইয়ার পরিবার ও স্বজনা জানান, এক বছর ধরে হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২) এর সঙ্গে সুমাইয়া আকতার সোমার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।
গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিনগত রাতে স্থানীয় নিকাহনামা রেজিষ্ট্রারের বাড়ীতে হৃদয় ও সুমাইয়ার বিয়ে রেজিষ্ট্রারী হয়।
এ বিয়েতে পরিবারের লোকজনের মত ছিল না বলে জানাগেছে। বিয়ে রেজিষ্ট্রারীর পর থেকে হবু বর হৃদয় কনের বাড়ীতে যাতায়াত করে।
এরপর তাকে বাইরে খুঁজতে বের হয়ে তাকে না পেয়ে ঘরে ঢুকে ধর্ণায় (তীরের) সাথে ফাঁস লাগিয়ে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত সুমাইয়ার মা মনিরা বেগম বলেন,আমার মেয়ে দুপুরে তার হবু স্বামী হৃদয়ের সাথে কথা বলার পর মেয়েটার হাসি মুখখানা ম্রান হয়ে যায়। হৃদয় হয়তো এমন কিছু কথা বলেছে যাতে মেয়েটা মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।
হারাগাছ থানা উপ-পরির্দশক (এসআই) কমল মোহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হারাগাছ মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক বলেন, ওই কিশোরীর আত্মহত্যায় কারো প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply