ফেনীর পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ৬ পতিতাসহ ১৫ খদ্দের আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীর পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ৬ পতিতাসহ ১৫ খদ্দের আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ

ফেনীর পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ৬ পতিতাসহ ১৫ খদ্দের আটক

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
ফেনীর পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ৬ পতিতাসহ ১৫ খদ্দের আটক

ফেনীর পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় যৌথ অভিযানে ৬ পতিতাসহ ১৫ খদ্দেরকে আটক।

ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়াটারের রায়হান টাওয়ারের নীচ তলা এসি মার্কেটের পাশের বিল্ডিং থেকে ০৬ পতিতা ও ১৫ খদ্দের কে যৌথ অভিযানে আটক করেন ফেনী মডেল থানার পুলিশ ও ডিবি পুলিশ।

সোমবার ২১ আগষ্ট রাতে আটককৃতরা হলেন, অবৈধ নারী ব্যবসা পরিচালনাকারী মাদারীপুরের মৃত আলম মাতবরের ছেলে আলী মাতবর (৩৫), সে বর্তমানে এসি মার্কেট সংলগ্ন লিটন মিয়ার ভাড়াটিয়া। আলী এই অবৈধ নারী ব্যবসা পরিচালানা করেন।

আটক কৃত খদ্দরেরা হলেন, সোনাগাজী নবাবপুরের করিম উল্লাহ ছেলে গিয়াস উদ্দিন (২৬) বর্তমান আবাস উকিলপাড়া, খুলনা বাগের হাটের মুজিবর শেখ এর ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০) (বর্তমান আবাস বারাহিপুরের রানা সাংবাদিকের বাসা), সোনাগাজীর আবু আহম্মদের ছেলে মোঃ হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়ার বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩) ও কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২),

নোয়াখালীর সেনবাগের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৫), অজিউল্ল্যাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষীপুর কমল নগরের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ সুমন (৪০) (বর্তমান আবাস শান্তি কোম্পানী রোড), ছাগলনাইয়া রাধানগরের মোঃ শাহজাহান মিয়ার পুত্র মোঃ শাহাদাত হোসেন (২১), কিশোরগঞ্জ মিঠামাইনের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০),

ফেনী সদর উপজেলার লেমুয়ার মোঃ সেলিমের ছেলে মিনহাজুল ইসলাম (২১) ও বাবুল উদ্দিনের ছেলে ইয়ছিন হোসেন কদয় (১৯), দাগনভূঁঞা চন্দ্রপুরের লোকমান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২২), ছাগলনাইয়া মধুগ্রামের আব্দুল হাকিমের ছেলে মনসুর আলম (২২) প্রমুখ।

এদের মধ্যে সিএনজি চালক, লেবার, চাকুরীজীবী এবং স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীও আছেন।

পতিতাদের মধ্যে যারা আটক হন তারা হলেন- দক্ষিণ সায়দবাদ সুত্রাপুরের মৃত নাসির উদ্দিনের মেয়ে সোনালী (২৮), মিরশরাই উপজেলার মুগরা গ্রামের নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী (২১), চট্টগ্রাম রাউজানের মৃত পিয়ালের মেয়ে আছমা আক্তার (১৯),

নোয়াখালী সুবর্ণচরের মোঃ আলাউদ্দিনের মেয়ে শিলা বেগম (২০), চট্টগ্রাম কোতোয়ালীর মজিবুলের মেয়ে শারমিন আক্তার (২০) এবং বান্দরবন হলুদিয়ার মৃত খবির আহম্মদের মেয়ে সুরাইয়া আক্তার (২৮) প্রমুখ।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ নারী ব্যবসায়ী ও খদ্দের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে কোটে প্রেরণ করা হয়েছে।

এছাড়া তিনি জানান এমন অভিযান চলমান থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!