কাউনিয়ায় স্কুল ব্যাগে গাঁজা : দুই ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১১:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৪২৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় স্কুল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার। ওই মাদক বহনকারী দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
যাত্রীবাহি একটি নৈশ কোচে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা সহ তাজুল ইসলাম এবং শহিদুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরহাদ মন্ডল এঁর নেতৃত্বে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি নৈশ কোচে তল্লাশি চালায়।
পুলিশ এসময় ড্রাইভারের পাশে রাখা দুইটি স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক কারবারির অপরাধে কোচের ড্রাইভারকে আটক করে।
আটককৃত ড্রাইভার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি এলাকার মৃত আরব আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম।
অপরজন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নিলুর খামার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলামকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-২৩-২৭০৬ নাম্বারের কোচটি জব্দ করে।
এব্যাপারে কাউনিয়া থানার ওসি (তদন্ত) ফরহাদ হোসেন মন্ডল বলেন মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






















