কাউনিয়ায় তিস্তা নৌকা মালিক সমিতির কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ৩৩৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় তিস্তা নৌকা মালিক সমিতির কমিটি গঠন হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার মাঝি মোল্লাদের নিয়ে তিস্তা নৌকা মালিক সমিতির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা কাউনিয়া ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ঢাকা হাই কোটের ব্যারিস্টার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ শহিদার রহমান, বালাপাড়া ইউপি সদস্য শাহ আলম, রাকুর ম্যানেজার নূরে আলম সিদ্দিক সাজু, জিন্না চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু, মাঝি আবুল হোসেন, আলমগীর, রফিকুল প্রমূখ।
আলোচনা শেষে তিস্তা নদীকে ঘিরে জীবন জীবিকা চালানো মাঝি মাল্লা ও নৌকার মালিকদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাকে সভাপতি ও শাহ আলম কে সম্পাদক করে কাউনিয়া উপজেলা তিস্তা নৌকা মালিক সমিতির ২১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























