চট্রগ্রামে গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক
- আপডেট সময় : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
চট্রগ্রামে গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক করেছেন শহর রেঞ্জ কর্মকর্তা।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যেরভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তাএ ম এম কায়চারের নির্দেশনা মোতাবেক পিংকি কুমার ধর, সহযোগী রেঞ্জ কর্মকর্তা, শহর রেঞ্জ এর নেতৃত্বে একদল চৌকস বনকর্মী নিয়ে ৩১ জুলাই তারিখ রাতে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বালুছড়া নামক স্থানে অবৈধভাবে পরিবহন কালে কাভার্ডভ্যান নং-চট্ট-মেট্টো ট-১১-৯৫৩০ সংকেত দিয়ে থামানো হয়।
পরে তল্লাসী করে বিপুল পরিমান গামার গোলকাঠ পাওয়া যায়। যার কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় গামার গোলকাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল ফিরিঙ্গি বাজার ডিপো হেফাজতে মজুদ রাখা হয়। বনজ দ্রব্য পরিমাপ করে ৮০টি খন্ডে মোট ১২৭.৪৮ ঘনফুট গামার গোলকাঠ পাওয়া যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম বন আদালতে মামলা দায়ের করেছে।
জনাব এস এম কায়চার, বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ একের পর এক সফল অভিযান পরিচালনার জন্য অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এবং তিনি বলেন অবৈধ বনজ সম্পদ পাচারে কোন ছাড় দেওয়া যাবেনা। তিনি সার্বক্ষনিক অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন ।


























