এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান

এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান। অথচ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুরে পাসের ৭৬ দশমিক ৮৪ শতাংশ।

এ বছর শতভাগ অকৃতকার্য হওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।

কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতকাল শুক্রবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে একেবারেই ভিন্ন এক চিত্র দেখা গেছে এবার কুড়িগ্রামে।

 

এ বছর শতভাগ অকৃতকার্য হওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, চলতি বছর তাঁদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষার টেবিলে বসেছিলেন একজন। সেও কৃতকার্য হতে পারেনি।

 

দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পায়।

সেই থেকে প্রতিবছর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথমবারের মতো শতভাগ ফেল।

প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৩ সালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথমে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।

প্রতিষ্ঠানটির শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!