ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান। অথচ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুরে পাসের ৭৬ দশমিক ৮৪ শতাংশ।

এ বছর শতভাগ অকৃতকার্য হওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।

কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতকাল শুক্রবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে একেবারেই ভিন্ন এক চিত্র দেখা গেছে এবার কুড়িগ্রামে।

এ বছর শতভাগ অকৃতকার্য হওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, চলতি বছর তাঁদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষার টেবিলে বসেছিলেন একজন। সেও কৃতকার্য হতে পারেনি।

দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পায়।

সেই থেকে প্রতিবছর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথমবারের মতো শতভাগ ফেল।

প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৩ সালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথমে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।

প্রতিষ্ঠানটির শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি পরীক্ষায় শত ভাগ ফেল করার একমাত্র প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩