ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

লোহাগড়ার সিরাজুল হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

লোহাগড়ার সিরাজুল হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ার সিরাজুল হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ।

লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের রডের আঘাতে মামা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা(৫৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে। সোমবার (৩ জুলাই) রাতে নিহতের নিজ বাড়ির পাশে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতে স্ত্রী বাদী হয়ে ৫ জুলাই ১৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে।

যার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুন এর নির্দেশনায় মামলা রুজুর পর অদ্য ৬ জুলাই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত প্রধান দুই আসামি হলেন-মোঃ শান্ত শেখ(২২) ও মোঃ সবুজ শেখ(৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।

এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন- আব্দুস ছাত্তার শেখ, ইউনুস মোল্যা, কোরবান শেখ, রমজান শেখ, এনামুল ভূইয়া, ইমান ভূইয়া, তনু শেখ, জীম শেখ, মীম শেখ, শিমুল শেখ, সেলিম শেখ, লুৎফর মোল্যা, মোছানুর রহমান চৌধুরী। আসামিরা সকলেই লোহাগড়া উপজেলার রায়গ্রামের বাসিন্দা।

অনুসন্ধানে জানা যায়, নৈশ প্রহরী সিরাজুল ইসলামের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ সামাজিক বিরোধ ছিল। পূর্বের কলহের জের ধরে ঘটনার রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওত পেতে থাকে।

ভিকটিম সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার উপর হামলা করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়।

সংবাদ প্রাপ্তির সাথে সাথে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মো: সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লোহাগড়ার সিরাজুল হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩