সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিপুল পরিমান কারেন্ট জাল ও চায়না জাল জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ৩৫৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নদী ও জলাশয়গুলোতে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে অবাধে ডিম ওয়ালা মা মাছসহ অন্যান্য মাছ নিধন চলছিল। কয়েক দিন পূর্বে বেশ কিছু পত্রিকা ও পোর্টালে এসব জাল দিয়ে মাছ নিধনের খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচরে আসে।
১৪ জুলাই সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলার নদী ও বিভিন্ন বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।পরে দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসন চত্ত¦রে জব্দকৃত এসব জাল পুড়ে ফেলা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার ভূমী জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী প্রমুখ উপন্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























