ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

শিমুলতলীতে সিএনজিকে মাইক্রোবাসের ধাক্কা, মা ও শিশু নিহত

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

শিমুলতলীতে সিএনজিকে মাইক্রোবাসের ধাক্কা, মা ও শিশু নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর শিমুলতলীতে সিএনজিকে মাইক্রোবাসের ধাক্কা, মা ও শিশু নিহত হয়েছে।

১টি মাইক্রোবাস ১টি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ১ মা ও তার শিশু নিহত হয়েছেন। এছাড়া আরও ৪ জন আহত হয়েছেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,
(১ জুলাই) শনিবার রাত ১২টার দিকে সিএনজিতে করে ওই মা তার শিশুকে সঙ্গে নিয়ে শশুরবাড়ি জলঢাকা থেকে বাবার বাড়ি সৈয়দপুর ফিরছিলেন।

সোনারায় ইউনিয়নের শিমুলতলীর কাছাকাছি পৌঁছালে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে আসা একটি মাইক্রোবাস সিএনজিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এরপর টেনে হেচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে ঢেলাপীর হাটের কাছে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। নিহত মায়ের পরিচয় পাওয়া গেছে। তার নাম সারমিন আক্তার। স্বামী রেজাউল করিম। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার ধলাগাছ সরদার পাড়ার আবাসনে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মায়ের লাশ ও গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষন পর শিশুটিও মারা যায়। আহত অন্য ৪ জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিমুলতলীতে সিএনজিকে মাইক্রোবাসের ধাক্কা, মা ও শিশু নিহত

আপডেট সময় : ০৭:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩