কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যুহয়েছে।
আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আযহার দিনে ডোবার পানিতে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটির নাম আবীর হোসেন। সে উপজেলা শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকার আলাল উদ্দিন পুত্র। বাড়িতে কোরবানির গোশত নিয়ে পরিবারের সবাই ব্যস্ত থাকায় সবার অজান্তেই ডোবায় তলিয়ে মারা যায় আবির।
ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ন এবং স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আলাল উদ্দিন ছেলে আবীর সবার অজান্তে বাড়ি-সংলগ্ন ডোবার পানিতে তলিয়ে যায়। ডোবার পানিতে আবীরের লাশ ভেসে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply