রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা আজ (২৪ জুন) শনিবার সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
রংপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক “ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক ও ইআইআরপি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডিএ, রংপুর সার্কেল।
এসময় উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর ; নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রংপুর; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর; বিএমডিএ এর বিভিন্ন রিজিয়নের নির্বাহী প্রকৌশলীগণ; উপজেলা নির্বাহী অফিসারগণ; থানার অফিসার ইনচার্জ; জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মীউপকারভোগী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























