ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় এক শ্রবণ প্রতিবন্ধী গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ৯ টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পিতার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম ফারজানা আক্তার (২৬) । তিনি কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সোরওয়াদী মাস্টারের মেয়ে ও হারাগাছ ইউনিয়নের নাজিরদহ চকরপানি গ্রামের জেনারুল ইসলামের স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার চন্ডিপুর গ্রামের সোরওয়াদী মাস্টারের মেয়ে ফারজানা আক্তার শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিয়ের পর প্রায় দশ মাস ধরে বাবার বাড়িতে বসবাস করছে।

রবিবার বিকেলে মাস্টারের বাড়িতে প্রতিবেশী এক নারী গাভীর দুধ দিতে এসে ঘরের মধ্যে ফারজানাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

এসময় ফারজানার পিতা সোরওয়াদী মাষ্টার বিদ্যালয়ে ছিল এবং তার ছোট মায়ের সন্তান হওয়ায় সে তার বাবার বাড়িতে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল স্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩