রংপুরের কাউনিয়ায় এক শ্রবণ প্রতিবন্ধী গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ৯ টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পিতার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার চন্ডিপুর গ্রামের সোরওয়াদী মাস্টারের মেয়ে ফারজানা আক্তার শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিয়ের পর প্রায় দশ মাস ধরে বাবার বাড়িতে বসবাস করছে।
রবিবার বিকেলে মাস্টারের বাড়িতে প্রতিবেশী এক নারী গাভীর দুধ দিতে এসে ঘরের মধ্যে ফারজানাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
এসময় ফারজানার পিতা সোরওয়াদী মাষ্টার বিদ্যালয়ে ছিল এবং তার ছোট মায়ের সন্তান হওয়ায় সে তার বাবার বাড়িতে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল স্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply