৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে সাপাহারে "জয় বাংলা চত্বর" নির্মাণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে সাপাহারে "জয় বাংলা চত্বর" নির্মাণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে সাপাহারে “জয় বাংলা চত্বর” নির্মাণ

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে সাপাহারে "জয় বাংলা চত্বর" নির্মাণ

নওগাঁর সাপাহারে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে  “জয় বাংলা চত্বর” নির্মাণ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁর সাপাহারে “জয় বাংলা চত্বর” নির্মাণ করা হয়েছে।

“জয় বাংলা চত্বর” নির্মাণের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। তার সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন এই চত্বরটি নির্মিত হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে।

বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ত্রিশ লক্ষ অকুতোভয় শহিদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতাকামী বাঙালি ছিনিয়ে আনে মহান বিজয়, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন।

ইতিহাসের শ্রেষ্ঠ সেই ভাষণের অন্যতম স্লোগান ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে।

জাতীয় স্লোগানকে অবকাঠামোগত রূপ দিতে নির্মাণ করা হয়েছে এই “জয় বাংলা চত্বর”।

গত ৩০ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত এই “জয় বাংলা চত্বর” এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এমপি।

উদ্বোধন ঘোষণার পর মাননীয় খাদ্যমন্ত্রী উচ্ছ্বসিত কন্ঠে বলেন, “বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথম ‘জয় বাংলা চত্ত্বর’ নির্মাণ করা হলো আমার নির্বাচনী এলাকা সাপাহারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এটা এক অনন্য উদ্যোগ।”

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং মহান স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব তুলে ধরতে ‘জয় বাংলা চত্বর’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!