নওগাঁয় পাওনা টাকার জেরে অটোরিকশা চালকে গলা কেটে হত্যা কাণ্ডে গ্রেপ্তার তিন যুবক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় পাওনা টাকার জেরে অটোরিকশা চালকে গলা কেটে হত্যা কাণ্ডে গ্রেপ্তার তিন যুবক : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আজকের দিনটি? ২৩ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন

নওগাঁয় পাওনা টাকার জেরে অটোরিকশা চালকে গলা কেটে হত্যা কাণ্ডে গ্রেপ্তার তিন যুবক

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
নওগাঁয় পাওনা টাকার জেরে অটোরিকশা চালকে গলা কেটে হত্যা কাণ্ডে গ্রেপ্তার তিন যুবক

নওগাঁয় পাওনা টাকার জের ধরে অটোরিকশা চালক অতুল সরকারকে গলাকেটে হত্যা কাণ্ডে তিন যুবক গ্রেপ্তার করা হয়েছে।

পাওনা টাকার জের ধরে অতুল সরকারকে নামে অটোরিকশা চালককে গলাকেটে হত্যার সাথে জড়িত থাকায় অভিযাগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার অফিস কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।

পুলিশ সুপার এ সময় বলেন, সুলতানপুর গ্রামের অতুল সরকারের কাছ থেকে কিছু টাকা পেতেন একই এলাকার নুরুল ইসলাম।

সেই টাকা দিতে দেরি হওয়ায় ২১ মার্চ অটো রিকশাসহ চালক অতুল সরকারকে কৌশলে নওগাঁ শহর থেকে বাইপাস এলাকায় নিয়ে আসেন নুরুল ইসলাম এবং নুরুলের সহযোহি রাব্বি হোসেন।

এরপর অতুলকে মদ পান করায়। এক পর্যায়ে রাব্বি এবং নুরুল ইসলাম রাত ৯টার দিকে অতুল সরকারকে বটি দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে।

এরপর অটোরিকশা থেকে ৫টি ব্যাটারি খুলে নিয়ে গিয়ে বিক্রি করে তারা।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত নুরুল ইসলাম ও রাব্বিসহ চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর নামে আরও একজনসহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে জানান এসপি।

হত্যাকান্ডের শিকার অতুল সরকার নওগাঁ পৌরসভার সুলতানপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!