সুনামগঞ্জে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ভারতীয় পণ‍্যসহ আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ভারতীয় পণ‍্যসহ আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

সুনামগঞ্জে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ভারতীয় পণ‍্যসহ আটক-২

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
সুনামগঞ্জে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ভারতীয় পণ‍্যসহ  আটক-২

সুনামগঞ্জে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ভারতীয় পণ‍্য চিনি- শাড়িসহ দুই জনকে আটক  হয়েছে।

 

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি ও শাড়ি সহ ২ জন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার এহ্সান শাহ নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ডিবির একটি চৌকশ আভিযানিক টিম মোহাম্মদ দেলোয়ার হোসেন এসআই পংকজ দাশ, এসআই মাহমুদুল হাসান, এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের অন্তর্গত মধ্যনগর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ২জন কে আটক করে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমান ভারতীয় চিনি ও শাড়ি কাপড় জব্ধকরা হয়।

আটককৃতরা বিশ্বম্ভপুর উপজেলার মধ্যনগর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে আলাল হোসেন খান (৪৩) ও জামাল খানের ছেলে আফজাল খান (২৩) গোয়েন্দা পুলিশ জানায় একটি চোরাকারবারি চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করে আসছে গোপন সংবাদের মাধ্যমে আটককৃতদের হেফাজত হতে ৫০ কেজি করে ৬৮ বস্তায় মোট ৩৪০০ (তিন হাজার চারশত) কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৪,৭৬,০০০/- টাকা এবং ৬৮ (আটষট্টি) পিস ভারতীয় শাড়ি যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- টাকা জব্দ করা হয়।

 

আটক নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-ওসি নন্দন কান্তি ধর জানান আটককৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!