সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট‍্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট‍্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট‍্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট‍্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার ট‍্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে  সরিষাবাড়ী উপজেলার সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়েজনে ৪১টি সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়েছে।

উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত)শাহাবুদ্দিন সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথী হিসেবে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্বে ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের সহকারী পরিসংখ্যান এনামুল হক প্রমুখ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র উপহার পেয়ে উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীরা খুশী ও সন্তোষ প্রকাশ করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!