নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু হয়েছে।
নীলফামারীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া ২ জন মারা গেছেন।
তারা হলেন নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেরর পূর্ব বামনডাংগার বাসিন্দা শ্রীরমনাথ রায়ের ছেলে ও এক সন্তানের জনক শ্রীলিটন রায় (২৩)।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নীলফামারী – ডোমার মহাসড়কের নীলফামারী অস্হায়ী মেডিকেল কলেজের সামনে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা এবং পলাশবাড়ী বাজার থেকে থেকে ভবনবাজারেরর ( ইউনিয়ন পরিষদ বাজার) উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় ২ জন তখন আমরা তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাই এবং সেখান থেকে এক জনকে রংপুরে নিয়ে যাওয়া হয়।
আজ শনিবার সকালে তারা (২ জনে) মারা যান।
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এর সাথে কথা হলে তিনি বলেন আমি ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে পাটানোর ব্যবস্থা করি। লিটন নামে যে ছেলেটি মারা গেছে সে আমার নির্বাচনী এলাকার পূর্ব বামনডাংগা এলাকার বাসিন্দা। সে পেশায় সে একজন অটোচালক বলে জানান তিনি।
এদিকে আঠিয়াবাড়ির ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব লুৎফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাভলী গতকাল রাতে নীলফামারী থেকে বাসায় ফেরার পথে পলাশবাড়ী নামক স্হানে সড়ক দূর্ঘটনায় আহত হন। তাকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বিকেলে তার নিজ বাড়িতে তার দাফন করা হবে। তার ৩ টি ছেলে সন্তান রয়েছে।
এবিষয় নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জনাব মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন একজন নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
অপরজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। তাদের পরিবারে কোন অভিযোগ না থাকায় আইনি পক্সিয়া শেষে তাদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply