নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু হয়েছে।

নীলফামারীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া ২ জন মারা গেছেন।

 

তারা হলেন নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেরর পূর্ব বামনডাংগার বাসিন্দা শ্রীরমনাথ রায়ের ছেলে ও এক সন্তানের জনক শ্রীলিটন রায় (২৩)।

 

 অপর জন ডোমার উপজেলার আঠিয়াবাড়ির ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ বাছির উদ্দিন এর স্ত্রী ও তিন সন্তানের জননী লাভলী বেগম (৩২)।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নীলফামারী – ডোমার মহাসড়কের নীলফামারী অস্হায়ী মেডিকেল কলেজের সামনে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা এবং পলাশবাড়ী বাজার থেকে থেকে ভবনবাজারেরর ( ইউনিয়ন পরিষদ বাজার) উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে গুরুতর আহত হয় ২ জন তখন আমরা তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাই এবং সেখান থেকে এক জনকে রংপুরে নিয়ে যাওয়া হয়।

আজ শনিবার সকালে তারা (২ জনে) মারা যান।
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এর সাথে কথা হলে তিনি বলেন আমি ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে পাটানোর ব্যবস্থা করি। লিটন নামে যে ছেলেটি মারা গেছে সে আমার নির্বাচনী এলাকার পূর্ব বামনডাংগা এলাকার বাসিন্দা। সে পেশায় সে একজন অটোচালক বলে জানান তিনি।

 

এদিকে আঠিয়াবাড়ির ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব লুৎফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাভলী গতকাল রাতে নীলফামারী থেকে বাসায় ফেরার পথে পলাশবাড়ী নামক স্হানে সড়ক দূর্ঘটনায় আহত হন। তাকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বিকেলে তার নিজ বাড়িতে তার দাফন করা হবে।  তার ৩ টি ছেলে সন্তান রয়েছে।

 

 

এবিষয় নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জনাব মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি  বলেন একজন নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

অপরজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।  তাদের পরিবারে কোন অভিযোগ না থাকায় আইনি পক্সিয়া শেষে তাদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!