চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা

চাপাই নবাবগঞ্জ থেকে এস এম রুবেল
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষর

চাঁপাইনবাবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামে এক যুবকের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে।

২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রুবেল চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে।

আহত রুবেলের ছোট ভাই লিটন হোসেন জানান,ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সাথে রুবেল হোসেনের পরকীয় সম্পর্ক ছিল।

এটি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এনিয়ে আজ দুপুর ১২টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল।

এসময় এমেলির পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিস্থানে আঘাত করে ডান হাতের কব্জি কেটে ফেলে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এইচ এম মাসুম শিমুল জানান,ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরীভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,পরকীয়ার কারনেই এমেলির আত্মীয় স্বজনরা রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি।

পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!