গাজীপুরে অপহৃত শিশুর লাশ যমুনার চরে উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাজীপুরে অপহৃত শিশুর লাশ যমুনার চরে উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

গাজীপুরে অপহৃত শিশুর লাশ যমুনার চরে উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
গাজীপুর থেকে অপহরণের ২ দিন পর সিরাজগঞ্জে যমুনার বালুরচরে মিললো শিশুর লাশ

গাজীপুর থেকে অপহরণের ২ দিন পর সিরাজগঞ্জে  যমুনার বালুরচরে উদ্ধার হলো অপহৃত শিশুর লাশ।

অপহরণের ২ দিন পর যমুনা নদীর বালুচর থেকে ৯ বছর বয়সী কুরআনে হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তামজিদ।

 

 

সে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ মুকাদ্দামাতুল হিফজ মাদ্রাসার ২৫ পারা হিফজ করা ছাত্র। লাশ উদ্ধারের পর রোববার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তারা গাছা থানায় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

ঘটনার মূল হোতা সোহাগকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আসামী সোহাগ টঙ্গাইল জেলার নাগরপুর থানার তেপাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে।

জিএমপি অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান জানান, আসামী সোহাগ নগরীর গাছা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া পাছর এলাকার লতিফ সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

সম্প্রতি সোহাগের স্ত্রী লতিফ সরকারের ঘর থেকে থ্রীপিচ চুরি করে ধরা পড়লে তাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়।

এছাড়া বাড়িওয়ালা লতিফ সরকারের স্ত্রীর কাছ থেকে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সোহাগ লাঞ্চনার শিকার হন।

লাঞ্চনার জেরে প্রতিশোধ নিতে শুক্রবার ১০ মার্চ সন্ধ্যা ৭টায় বাসার মালিকের ছেলে তামজিদকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়।

এর পর থেকে তাদের কোনো হদিস না পেয়ে তামজিদের পিতা লতিফ সরকার শনিবার গাছা থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

এর পর গাছা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুর এলাকায় সোহাগের অবস্থান চিহ্নিত করে অভিযান চালায়। সেখানে গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তামজিদকে হত্যা করে যমুনা নদীর বালুচরে লাশ লুকিয়ে রাখার কথা স্বীকার করে।

পরে সোহাগকে সাথে নিয়ে পুলিশ সিরাজগঞ্জ জেলার চৌহালি থানাধীন চৌদ্দরশি গ্রামের পশ্চিম দিকে যমুনা বালুর চরে খাস কাউলিয়া মৌজার খাসজমির শস্যক্ষেতের পাশে নির্জন চরের মধ্যে বালুর নিচ হতে রোববার সকাল ১০টায় পুলিশ এলাকাবাসীর উপস্থিতিতে ভিকটিম তামজিদের লাশ উদ্ধার করে।

তামজিদকে প্রথমে এক হাতে মুখ চেপে ধরে অন্য হাতে গলায় চাপ দিয়ে ধরে শ্বাসরোধের পর গলা কেটে মৃত্যু নিশ্চিত করার পর গায়ের জামাকাপড় ও জুতা খুলে বালুরচরে আলাদা গর্ত খুঁড়ে লাশ ও জামাকাপড় লুকিয়ে রাখার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে।

 

 

 

এদিকে তামজিদের বাবা লতিফ সরকার জানান, সোহাগের বড় বোন প্রায় চার বছর যাবত তার বাড়িতে ভাড়া থাকেন। সোহাগ প্রায় দুই মাস আগে বিবাহ করে এবং নববধূকে নিয়ে তার বাড়িতে পৃথক রুম ভাড়া থাকেন।

সম্প্রতি লতিফ সরকারের স্ত্রীর ৬/৭টি থ্রীপিচ চুরি হয়। পরে সেসব থ্রীপিচ সোহাগের রুমে চাউলের ড্রামের ভেতর পাওয়া যায়। এতে সোহাগের স্ত্রী চোর সাব্যস্ত হলে বাড়ির লোকসহ আশেপাশের প্রায় সকলেই সোহাগ ও তার স্ত্রীকে চুন্নি, সোহাগকে চুন্নির জামাই বলে ডাকত।

এ ঘটনার জেরে প্রতিশোধ নিতেই তার ছেলেকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!